যশোর শহরের শেখহাটি এলাকার বাবলাতলা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ রিন্টু রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশের তালবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। রোববার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ তানিম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিন্টুকে আটক করেন। আটককৃত রিন্টুর বাড়ি যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামে। পুলিশ জানায়,
বাবলাতলা শোহান ফার্নিচারের দোকানের সামনে সন্দেহভাজন অবস্থায় তাকে দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো ২০ পুরিয়া গাঁজা (ওজন ১০০ গ্রাম,

মূল্য আনুমানিক ৪ হাজার টাকা) উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, রিন্টু দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী মো. উবাইদুল্লাহ ও মো. আকরাম হোসেনের সামনে আলামত জব্দ করা হয় এবং রিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,
২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply