1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমি দখল নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

  • সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে জমি দখল নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

যশোর অফিস :

যশোর থানার রূপদিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী মো. শিমুল হোসেন (৩৫) গত ২৫ জুন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে শিমুল হোসেন অভিযোগ করেন,স্থানীয় লোকমান মোড়লের ছেলে শহিদুল ইসলাম (৪৫),একই এলাকার বাসিন্দাসহ, ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত আরএস দাগ নং-১৭৬৬ এর ৩৯ শতক জমি জাল দলিল দেখিয়ে দখলের পাঁয়তারা করছে।

জমির মালিকানা নিয়ে চলমান বিরোধের জেরে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও বিবাদীরা সালিশ মানেননি এবং তাতে অংশগ্রহণও করেননি।

ঘটনার দিন, ২৫ জুন সকাল ১১টার দিকে অভিযুক্তরা অনধিকারভাবে ওই জমিতে প্রবেশ করে শিমুল হোসেনকে মারধরের চেষ্টা করেন এবং পরবর্তীতে জমিতে গেলে পুঁতে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় ক্ষতির আশঙ্কা করছেন বলেও জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. শরিফুল ইসলাম (৪৬) ও মো. শফিকুল ইসলাম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews