1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে জেলা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে জেলা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

২৩/১১/২০২২ বুধবার সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে আগামীকাল ২৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি মহোদয় এঁর যশোর জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে জেলা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণের উদ্দেশ্যে নিরাপত্তা সংক্রান্ত দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, আগামীকালের ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

তিনি আরো বলেন এক্ষেত্রে যদি কোন পুলিশ সদস্য তার দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন আপনারা সকলে আগামীকালের ডিউটিতে অবশ্যই উত্তম পোশাক পরিধান করবেন এবং যেহেতু বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের প্রত্যেকেরই সেটা মেনে চলতে হবে।

পুলিশ সুপার মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমগ্র যশোর জেলা ইতোমধ্যেই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে। পোষাকের পাশা-পাশি সাদা পোশাকেও ডিউটিতে নিয়োজিত রয়েছে।

এসময় ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশসহ অন্যান্য জেলা হতে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews