1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

  • সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

খুলনায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার :

সংঘাত পরিহার করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠন রাষ্ট্রের সবার সম্মিলিত অংশগ্রহণ ও এক্য ছাড়া সম্ভব নয়।গণমাধ্যমকর্মীরাও এ উদ্যোগের বাইরে নয়; বরং তারা গুরুত্বপূর্ণ অংশীদার।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি- এমআইপিএস প্রকল্প আয়োজিত শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনায় এসব বিষয় উঠে আসে।

৩০ জুন ২০২৫ তারিখ, সোমবার খুলনার হেলাতলায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমের খুলনা জেলার সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র রিজিওনাল কোঅর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু।

মতবিনিময় সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর বলেন,   সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের রাজনৈতিক,

ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ, প্রশমন ও নিষ্ক্রিয় করার মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করা এমআইপিএস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ।

বাংলাদেশের ২৭ টি জেলার ৭৪টি উপজেলা এমআইপিএস কার্যক্রমের অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি সাংবাদিকবৃন্দও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীজন। সাংবাদিকদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সাংবাদিকরা শান্তি রক্ষায় ভূমিকা রাখতে পারবে।

দৈনিক মানবজমিনের সাংবাদিক রাশিদুল ইসলাম বলেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে সম্বয়য় দরকার। পাশাপাশি সকল পক্ষের অংশগ্রহণে সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি।

এমআইপিএস প্রকল্প রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিয়ে কাজ করলেও মাদক ও কিশোরগ্যাং ইস্যু যুক্ত করার পরামর্শ দেন এনটিভির সাংবাদিক আবু তৈয়ব।

তথ্য প্রদান, বিদ্যমান বিশৃঙ্খলার কারণ অনুসন্ধানে গবেষণা এবং তথ্য যাচাই ও সাংবাদিকদের পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণের আয়োজনসহ নানা প্রস্তাবনা উঠে আসে মতবিনিময় সভা থেকে।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews