যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “ফিজিক্স ফর দ্য ফিউচার: এক্সপ্লোরিং ম্যাটার, এনার্জি, লাইফ অ্যান্ড কসমস” শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে সকাল ১০টায় এ কনফারেন্স শুরু হয়। এতে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের চিন্তার পরিধি বাড়িয়ে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করবে।
প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নাকিব ও বুয়েটের অধ্যাপক ড. এ. কে. এম. আক্তার হোসেন। তারা পদার্থ, শক্তি, জীবন ও মহাবিশ্ব নিয়ে গবেষণালব্ধ অভিজ্ঞতা শেয়ার করেন।
কনফারেন্সের দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে ৪:৪৫ পর্যন্ত ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী এবং কনফারেন্স আহ্বায়ক ড. মোঃ মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী আফিয়া আবিদা মেহনাজ ও তানজীদ মাহমুদ মাহিন।
Leave a Reply