যশোরে এক নববধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তামিম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফারজানা খাতুন ঐশী (১৮) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঐশীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন যশোর শহরের ঢাকা রোড বারান্দি মোল্লাপাড়া এলাকার লোকমান হোসেন হাজির ছেলে তামিম (২৬)।গত ২৬ জুন ঐশীর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পরদিন,

২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে,বারান্দী কদমতলাস্থ পৈত্রিক বাসার পঞ্চম তলায় ঐশীর কক্ষে একা থাকার সময় আসামী ঘরে প্রবেশ করে পেছন দিক থেকে ঝাপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঐশী চিৎকার করলে তার মা কেয়া খাতুন এবং নানি হামিদা বেগম ছুটে আসেন। তখন তামিম পালিয়ে যায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান এ প্রসঙ্গে বলেছেন আসামীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply