যশোরে অভিযান চালিয়ে রহিম ওরফে কালু (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৮ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ থেকে ৮টার মধ্যে কোতোয়ালি মডেল থানাধীন উপশহরের ১২ নম্বর সেক্টরের ট্রাক স্ট্যান্ড বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক এস.এম শাহীন পারভেজের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার একটি টিনশেড বসতঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে রহিমকে আটক করা হয়। তার পরিহিত টাউজারের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছয় হাজার টাকা। উদ্ধারকৃত আলামতের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
আটককৃত রহিম উপশহর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply