1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় কবরস্থানের গাছ কাটলেন বিএনপি নেতা সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

  • রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় কবরস্থানের গাছ কাটলেন বিএনপি নেতা সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

যশোর অফিস :

ঝিকরগাছায় কবরস্থানের গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী লতিফ জানান, শুক্রবার সকালে মোবারকপুর এলাকার হালসা পারিবারিক কবরস্থানের মেহগনি গাছ কেটে নিয়ে যান খোকন ও তার সহযোগী জাহাঙ্গীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঠ জব্দ করে মালিক পক্ষকে বুঝিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, কবরস্থানের গাছ জোরপূর্বক কেটে নেওয়া হচ্ছিল। পুলিশ গিয়ে তা উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে।

এমরান রেজা খোকনের বিরুদ্ধে এর আগেও রাজনৈতিক পরিচয়ে অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা যায়, তিনি অতীতে আওয়ামী লীগের উপজেলা যুবলীগের সভাপতি ওবায়দুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন এবং ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল সাত্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। শনিবার (২৮ জুন) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে বা স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিবার (২৯ জুন) জানান, কবরস্থানের গাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews