1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূমি রক্ষার দাবিতে যশোরে মানববন্ধন

  • রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ভূমি রক্ষার দাবিতে যশোরে মানববন্ধন

যশোর অফিস :

বাগেরহাটের রামপাল থেকে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন যশোরে আনার পথে যশোর সদর উপজেলার বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) এলাকার ওপর দিয়ে সঞ্চালন লাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন দুপুরে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ‘বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’। কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে ৪০-৫০ জন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, তোতা, রফিকুল ইসলাম, শুকুর আলী, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ কামরুল হোসেন, মোঃ জালাল হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “সরকার যদি জমি অধিগ্রহণ কিংবা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তাহলে তা হতে হবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ-আলোচনা এবং ন্যায্য ক্ষতিপূরণের ভিত্তিতে। তাছাড়া বিকল্প ব্যবস্থা না নিয়ে বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না।”

তারা আরও জানান, এ সংক্রান্ত দাবিসংবলিত একটি স্মারকলিপি আগামী ২ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews