বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ২৯ জুন, ২০২৫
২৩০
বার পড়া হয়েছে
বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
রবিবার বিকাল সাড়ে ০৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এদিনের অনুষ্ঠানে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন বিভাগের প্রধান জনাব গোলাম কুদ্দুস,
উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, জিল্লুর রহমান, মতিউর রহমান, রিয়াজুল ইসলাম, শূরা সদস্য আব্দুল হক
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি গোলাম কুদ্দুস বলেন জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা ও গণহত্যাকারী, সৈরাচারী, সন্ত্রাসী শেখ হাসিনাকে সঠিক বিচার করতে হবে,
এবং বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমাদের ভাগ্য উন্নয়ন ও সুষ্ঠসমাজ গড়তে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল ভাইকে আগামী জাতীয় নির্বাচনে ৮৮ যশোর ৪ এর এমপি হিসাবে নির্বাচিত করে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে ।
এই জন্য সকল ভেদা ভেদ ভুলে সৎযোগ্য মানুষ কে ক্ষমতায় বসাতে আমাদের কাজ করতে হবে।
Leave a Reply