1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমি বিরোধে হামলা: নারীসহ পাঁচজন আহত, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

  • রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোরে জমি বিরোধে হামলা: নারীসহ পাঁচজন আহত, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

যশোর অফিস :

যশোর সদরের করিচিয়া শেখপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মালেকা খাতুন (৪১) নামের এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দেওয়া হয়েছে।

মামলায় বলা হয়েছে গত ২৬ জুন রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত শহিদুল ইসলাম, মিন্টু, রেবেকা বেগম, রিতু খাতুন ও তাদের ২-৩ জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে গালিগালাজ এবং মারধর শুরু করে।

হামলায় বাদী মালেকা খাতুনের কপালে ধারালো অস্ত্রের কোপ পড়ে এবং তার জা নাজমা বেগম গুরুতর আহত হন। বাদীর কিশোরী মেয়ে বৃষ্টিকে মারধরের পাশাপাশি তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। প্রতিবাদ করতে এলে নাজমার মেয়ে পিয়াকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে নাজমা বেগম চিকিৎসাধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews