1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“ঐতিহ্যবাহী যশোররের মনিহার সিনেমা প্রেমীদের জন্য যশোরের নতুন অধ্যায় উদ্ভোধন হল আধুনিক সিনেপ্লেক্স

  • শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

“ঐতিহ্যবাহী যশোররের মনিহার সিনেমা প্রেমীদের জন্য
যশোরের নতুন অধ্যায় উদ্ভোধন হল আধুনিক সিনেপ্লেক্স

এমএন শাহিনুল ইসালাম ‘স্টাফ রিপোর্টার :

এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বিতীয় সিনেমা হল যশোরের মনিহার প্রেক্ষাগৃহ আসন ১৪৩০ জন। এছাড়া নতুন আঙ্গিকে বিদেশী মডেলে চালু হয়েছে সিনেপ্লেক্স। বিলাস বহুল শীততাপ নিয়ন্ত্রিত যার আসন সংখ্যা ৭২ জন। মনিহারে ব্যবস্থ্যাপনা পরিচালক মোল্যা ফারুক আহমেদ প্রতিবেদককে জানিয়েছে, মনিহার প্রেক্ষাগ্রহটি সুদক্ষ কারিগর দ্বারা ২৫০ আসনের সিনেপ্লেক্স নির্মান করা হবে।

সিনেমা দর্শকরা সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে প্রবেশ করে স্বস্থিতে আনন্দে ছবি উপভোগ করবেন। যশোরের ্ঐতিহ্যবাহী মনিহার প্রেক্ষাগৃহটি ১৯৮৩ সালের ০৮ই ডিসেম্বর চতুর্থ তলা ভবন স্থাপন করেন সিরাজুল ইসলাম। তার মৃত্যুর পর প্রেক্ষাগৃহটি জৈষ্ঠ্য ছেলে জিয়াউল ইসলাম (মিঠু) বাবার ঐতিহ্য কে আজও আকড়ে ধরে রেখেছেন। উন্নত দেশে যেভাবে দর্শনার্তীদের সিনেমা দেখার আকর্ষন সে আঙ্গিকে আগ্রহ প্রকাশ পায়।

এছাড়া তিনি আরও বলেন, বিশ্ববিখ্যাত বরেন্দ্র চিত্রশিল্পী এসএম সুলতানের দিক নির্দেশনায় নিজের হাতে প্রেক্ষাগ্রহের সিঁড়ির সীমানায় ষড় ঋতুর বৈচিত্রের সমারহের চিত্র অংকন করেছেন। যা বিশ্বের ইতিহাসে কালের স্বাক্ষী হয়ে থাকবে।

১৯৮৩ সালে চিত্রনায়ক সোহেল রানা, সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত ‘জনি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করে। ৯০ দশক থেকে ২০০০ পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ের কারনে প্রতি সমপ্তাহে ৩/৪টি ছবি বদল হতো।

এ কারনে মনিহার প্রেক্ষাগৃহটি হল এশিয়া মহাদেশের জনপ্রিয়তার শীর্ষে। তার নিদর্শন স্বরুপ সিনেমা গুলো প্রিয়তমা, বরবাদ, তুফান, হাওয়া, ভাত দে, আখি মিলন, ময়না মতি ইত্যাদি। ৯০ দশকের পর থেকে চলচিত্রের ধস নেমে আসে ভালো ছবি সংকটের কারনে। মনিহার যাত্রা শুরু থেকে যে মানুষটি মনিহার প্রেক্ষাগৃহ প্রচার প্রচারনা নিয়ে ব্যস্ত থাকেন সেই মানুষটি সবার প্রিয় মুখ ‘প্রদীপ বাবু’।

তিনি বলেন, মনিহার প্রেক্ষাগ্রহের কোন বিকল্প নেই। এদেশের ৬৪ জেলার মধ্যে মনিহার প্রেক্ষাগৃহটি জনপ্রিয়তায় এখনো শীর্ষে। কিন্তু চলচিত্রে নতুন মুখ নিয়ে যারা ছবিতে মাঠে আসছে তারা দর্শকদের মন যোগাতে পারছেনা।

কারন ভালো মানের ছবি সংকটের কারনে দিন দিন সিনেমা থেকে দর্শনার্থীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সেই ৮০র দশকের জনপ্রিয়তা আর নেই। তার মধ্যে দিয়েই মনিহার ভালো আছে। সূত্র প্রকাশ, ৯০ দশক থেকে টানা ২০০০ পর্যন্ত শোতে নামত দর্শনার্থীদের ঢল।

গত দুই দশকের পূর্বে মনপুরা, নবাব, আয়নাবাজি, শিকারী, পরান, রাজকুমার এই সকল ছবিতে মনিহার চত্ত্বরে থাকতেন দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ব্যবসা ছিল জম জমাট।

মনিহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব সময় সুন্দর মনোরমা পরিবেশের মধ্য দিয়ে দর্শকের ছবি উপভোগ করার আয়োজনে অঙ্গিকার বদ্ধ। বর্তমানে নতুন আঙ্গিকে দর্শনার্থীদের ছবি উপভোগ করার জন্য সুন্দর পরিবেশ মান সম্মত সিনেপ্লেক্স নির্মান করেছেন আধুনিক প্রযুক্তিতে। একারনে সিনেমা দেখার ভীড় বেড়েছে। বৃহত্তর দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের সিনেমা দেখার তেমন কোন নেশা নেই।

তবুও তারা প্রেক্ষাগ্রহের সুন্দর পরিবেশ চায়। সুত্র জানায়, ইদানিং সিনেপ্লেক্স নির্মানে সিনেমা প্রেমী মানুষ তার পরিবার নিয়ে বিনোদনের নতুন জায়গা খুঁজে পেয়েছে।

আগামী কর্ম পরিকল্পনা ২৫০ আসনে সিনেপ্লেক্স এর আওতায় আনা হবে বলে জানিয়েছে। বর্তমান বাংলাদেশের সেরা নায়ক শাকিব খান তিনি ভারত পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নায়িকা জনপ্রিয়তায় নুসরাত ফারিয়া, জয়া আহসান যাদের খ্যাতি এখানো দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। মনিহার প্রেক্ষাগৃহে আকর্ষনীয় একটি ঘড়ি আছে। ঘড়িটির কাঁটা উল্টো ঘোরে। অথচ সেকেন্ড মিনিট ঘন্টা সঠিক থাকে।

এছাড়া সিড়ির নীচেয় আছে আকর্ষনীয় পানির ফোয়ারা। নানা ধরনের লাইটিং। বিশ্ব বিখ্যাত বরেন্দ্র চিত্রশিল্পী এসএম সুলতানের সহযোগীতায় সিঁড়ির দেওয়ালে ষড় ঋতুর বৈচিত্রের নানা ধরনের চিত্র। যা এশিয়া মহাদেশের আর কোন সিনেমা প্রেক্ষাগৃহে দেখা যায় নি। মনিহার আসলে এমন একটি সিনেমা হল যার কোন বিকল্প নেই।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews