1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয় মহাসমাবেশ সফল করতে যশোরে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোডাউন

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জাতীয় মহাসমাবেশ সফল করতে যশোরে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোডাউন

যশোর অফিস:

আসন্ন ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। (২৪ জুন) বিকেল ৫টায় যশোর শহরের খুলনা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোডাউনটি শুরু হয়।

যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, “শুধু নেতৃত্ব বদল নয়, নীতিরও পরিবর্তন দরকার। দুর্নীতি, দুঃশাসন, গুম-খুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” তিনি সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে বিজয়ের আহ্বান জানান।

মহাসমাবেশে অংশগ্রহণের পেছনে দেশের প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্তকরণ এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি তুলে ধরা হয়।

শোডাউনে আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, শিক্ষক ফোরামের সভাপতি মো. কামরুজ্জামান, যুব আন্দোলনের সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিগত ১৬ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করা হয়। এছাড়া দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews