1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাটখিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

চাটখিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী চাটখিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা আজ বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় দিবসের প্রতিপাদ্য, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখন সময়” এ বিষয়ে বক্তারা পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং পরিবেশ সুষ্ঠ ও স্বাভাবিক রাখার বিষয়ে সবাই ঐক্য মত পোষন করেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নিশাত ফারাবী, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কৃষি অফিসার জুনায়েদ আহমেদ, এসআই অজয় চন্দ্র ভৌমিক, পৌর বিএনপির নেতা আহসানুল হক মাসুদ , জামায়াত নেতা ওমর ফারুক, সাংবাদিক জসিম মাহমুদ, আনিস আহমেদ হানিফ,হুমায়ন আকাশ প্রমূখ ।

সভায় চাটখিল প্রেসক্লাব অর্থ সম্পাদক জসিম মাহমুদ, উপজেলার সকল খাল পরিষ্কার ও গাছ রোপণের উপর গুরুত্বারোপ করে উপজেলা প্রশাসনের কাছে খাল গুলো পরিস্কার করার দাবি জানান।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান খাল সমূহ পরিষ্কার করার বিষয়ে বলেন, খাল গুলো পরিস্কার করা একা উপজেলা প্রশাসনের পক্ষে সম্ভব নহে।

এ ব্যাপারে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খাল গুলো পরিস্কারের কাজে তিনি সকলের সহযোগিতা কামনা কারেন।সভা শেষে উপজেলা পরিষদের আঙ্গিনা বৃক্ষ রোপন ও পৌর শহরে এক র‍্যালী বের করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews