বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগের আয়োজনে “ম্যাথমেটিক্স ইন মর্ডান ওয়ার্ল্ড: ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন” শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের উপস্থিতি রয়েছে। এটি আধুনিক বিশ্বের জন্য অপরিহার্য।”
প্রধান বক্তা ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ড. জীবন কাফলে ও ড. সুদামানি পখারেল। তারা বিভিন্ন খাতে গণিতের ব্যবহার, গবেষণা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী।
আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন, সনদ বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply