ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল করার অভিযোগ উঠেছে বাহারুন বিবি ওরফে কাহারন বেগম নামে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বাহারন বিবি ও তার ভাই আয়েন, ছেলে মাসুদ, মেয়ে স্বপ্না, সাথীসহ বেশ কিছু ভাড়াটিয়া লোকজন সাথে নিয়ে জোরপূর্বক ওই জমিতে থাকা বেশ কিছু বাঁশ ও গাছে থাকা আম পেড়ে নিয়ে যায়।
সেসময় জমির মালিক খয়বার মন্ডল তাদেরকে নিষেধ করলে বিভিন্নভাবে হুমকি প্রদান করে তারা।খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা উপজেলার ১৩৭ নং ভগবাননগর মৌজার ১৮০৬ নং দাগের ৩৬ শতক জমির মধ্যে সাড়ে ৩৪ শতক জমিতে পূর্ব পুরুষ থেকে বসতবাড়ি নির্মাণসহ ভোগদখল করে আসছেন খয়বার মন্ডল।

প্রতিপক্ষ বাহারুন বিবি ওরফে কাহারন বেগম চলতি বছরের এপ্রিল মাসে উপজেলার ১৩৭ নং ভগবাননগর মৌজার ১৮০৬ নং দাগের খয়বার মন্ডলের ভোগদখলকৃত সাড়ে ৩৪ শতক জমিতে ১৪৪ ধারা জারির আবেদন করে বাহারুন বিবি।
বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে। এরই মাঝে বাহারুন বিবি নিজেই তার লোকজন সাথে নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে বেশ কিছু বাঁশ ও গাছে ধরা আম ছিঁড়ে নেয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগি খয়বার মন্ডল আইনশৃঙ্খলা বাহিনীসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে সঠিক বিচার দাবি করেন।
এ ব্যাপারে খয়বার মন্ডল আরো অভিযোগ করে বলেন, আমার বাপ দাদার আমল থেকে এই জমিতে আমরা বসবাস করে আসছি। গোরস্থান বাবদ দেড় শতক জমিতে বাহারন বিবি বসবাস করে। কিন্তু হঠাৎ করে বেশ কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার বাঁশের ঝাঁড় থেকে বেশ কিছু বাঁশ ও গাছে ধরা আম, জাম জোরপূর্বক পেড়ে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তারা আমাকে হুমকি দেয়। পরে আমি ভাটই বাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দিয়েছি। অভিযুক্ত বাহারুন বিবি’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শৈলকুপা থানার অন্তর্গত ভাটই বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply