1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় কিশোর মোরসালিনের আত্মহত্যা, মেয়ের সঙ্গে বিচ্ছেদের পর বিষণ্নতায় ডুবে:করুণ পরিণতি

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় কিশোর মোরসালিনের আত্মহত্যা, মেয়ের সঙ্গে বিচ্ছেদের পর বিষণ্নতায় ডুবে:করুণ পরিণতি

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রেম এবং অল্প সময়ের দাম্পত্য বিচ্ছেদের যন্ত্রণা সইতে না পেরে মোরসালিন (১৭) নামের এক কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোরসালিন বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে পরিবারের আপত্তি সত্ত্বেও দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

তবে সম্পর্ক টিকলো না বেশিদিন। পরিবার ও সামাজিক চাপের মুখে মাত্র এক সপ্তাহ আগে মীমাংসার মাধ্যমে বিচ্ছেদ ঘটে এই নবদম্পতির।
বিচ্ছেদের পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মোরসালিন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সে নিজেকে গুটিয়ে নেয়, কারও সঙ্গে স্বাভাবিকভাবে মিশত না। তার মধ্যে বিষণ্নতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছিল।
গতকাল সোমবার (২৩ জুন) রাতে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে মোরসালিন নিজের ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দেয়।ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বাঘারপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন,“সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও চূড়ান্ত কিছু বলার আগে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া জরুরি। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে মন্তব্য করা সম্ভব হবে।”

এদিকে, এ ঘটনা এলাকায় চরম শোক ও কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বলছে, কিশোরদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্ক বিষয়ে পরিবার ও সমাজের আরও সচেতন হওয়া উচিত।

অল্প বয়সে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের জটিলতা সামাল দিতে না পেরে অনেকেই এমন পথ বেছে নিচ্ছে, যা সমাজের জন্য অশনি সংকেত।একজন কিশোর, যার সামনে ছিল জীবনের অজস্র সম্ভাবনা—মাত্র এক সপ্তাহের দাম্পত্য বিচ্ছেদ তার জীবনের ইতি টেনে দিলো।

এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের সমাজের মূল্যবোধ ও কিশোরদের মানসিক স্বাস্থ্য বিষয়ে অবহেলার প্রতিচ্ছবি।শেষ কথা এই মর্মান্তিক আত্মহত্যা আমাদের সমাজের প্রতি একটি প্রশ্ন ছুড়ে দেয়—আমরা কি আমাদের তরুণদের মানসিক সংকটে যথাযথ সহায়তা দিচ্ছি? প্রেম, সম্পর্ক ও মানসিক ভারসাম্য রক্ষায় পারিবারিক ও সামাজিক সহানুভূতির জায়গাটি কি যথেষ্ট?

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews