1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে ‘স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে ‘স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বাস্থ্য ও খেলাধুলায় বিজ্ঞানভিত্তিক সাফল্য অর্জন বিষয়ে ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, গবেষণার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

ভার্চুয়ালি যুক্ত হন প্রধান বক্তা ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অলক কুমার ব্যানার্জি। তিনি বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির উপর আলোকপাত করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন, টেকনিক্যাল সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশ নেন ড্যাফোডিল, ইসলামী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম।

কনফারেন্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews