1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ফাস্টফুড দোকান ‘আড্ডা’কে ৫০ হাজার টাকা জরিমানা

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ফাস্টফুড দোকান ‘আড্ডা’কে ৫০ হাজার টাকা জরিমানা

শহিদ জয় যশোর অফিস :

পচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে যশোর শহরের একটি ফাস্টফুড দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) দুপুরে ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কের সার্কিট হাউজের সামনে অবস্থিত ‘আড্ডা’ নামে ওই খাবার দোকানে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন) এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

অভিযানের সময় ‘আড্ডা’ ফাস্টফুড দোকানের রান্নাঘরে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। রান্নাঘরে সংরক্ষিত ছিল বিভিন্ন ধরনের পচা ও বাসি খাবার, যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এসব খাবার জব্দ করে পরে ডাস্টবিনে ফেলা হয়। একইসাথে দোকানের সার্বিক পরিবেশও অস্বাস্থ্যকর ও ভোক্তা নিরাপত্তা পরিপন্থী বলে চিহ্নিত করা হয়।

এই অপরাধে ভোক্তা অ

ধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘আড্ডা’ ফাস্টফুডের মালিক মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ছেলে নেছার চৌধুরীকে কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও যশোরে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া ভোক্তাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, যদি কোথাও খাদ্য অনিয়ম, প্রতারণা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন দেখা যায়, তাহলে যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে বলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews