1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রবাসীর কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে যশোরে মামলা

  • রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

প্রবাসীর কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে যশোরে মামলা

যশোর অফিস :

যশোরের এক প্রবাসির কাছ থেকে ধার নেয়া সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ না করায় গাজীপুরের এক দম্পতির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের প্রবাসি আলমগীর হোসেনের স্ত্রী শাহিদা খাতুন বাদী হয়ে এই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনজারীর আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাদীর আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ।

আসামিরা হলো, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর-বাখুন গ্রামের বাসিন্দা শাজাহান দর্জির ছেলে মালয়েশিয়া প্রবাসি মহাসিন হোসেন ও মহাসিনের স্ত্রী মণি আক্তার।

বাদী মামলায় বলেছেন, তার স্বামী আলমগীর হোসেন দীর্ঘ প্রায় ১৬ বছর যাবৎ মালয়েশিয়ায় প্রবাস জীবন-যাপন করেন। আসামি মহাসিন হোসেন ও বাদীর স্বামীর সাথে একই যায়গায় চাকরি করতেন। সে কারণে তাদের দু’জনের মধ্যে পরিচয় ও সু-সম্পর্ক গড়ে ওঠে।

সেই সম্পর্কের কারণে বাদীর স্বামী আলমগীরের কাছে আসামি মহাসিন টাকা ধার চান। তারই অংশ হিসেবে ২০২৪ সালের ২ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ৬ লাখ ২৩ হাজার ৭শ’ টাকা ধার নেন দুই আসামি।

মৌখিক চুক্তি অনুযায়ি ২০২৫ সালের ১ জুন বিকেল চারটার দিকে আসামি মণি আক্তারকে বাদীর বাড়িতে ডেকে এসে আপ্যায়ন করার পরে তাদের দেয়া ধারের টাকা ফেরৎ চাওয়া হয়।

এসময় টাকা নেয়ার কথা স্বীকার করলেও ফেরৎ দিতে অস্বীকার করে চলে যায়। পরে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আদালতে এ্ব িমামলাটি করেছেন বাদী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews