1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫০ বছর পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই মাঠে ভাষণ দেবেন শেখ হাসিনা

  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

২৪ নভেম্বর, নৌকার আদলে তৈরি মঞ্চে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন যশোরের যে স্থানে, সেখানেই আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
পাঁচ লাখের বেশি মানুষের জমায়েত করতে শামস্-উল হুদা স্টেডিয়াম ও ডাঃ আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ এবং পৌর পার্কের একাংশ সংযুক্ত করা হয়েছে। জনসভা সফল করতে চলছে নানা প্রস্তুতি। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।২৪ নভেম্বর অতীতের যেকোনও জনসভার চেয়ে বড় জমায়েত করতে চায় আওয়ামী লীগ। পুরো যশোর শহর গণজমায়েতে পরিণত করতে চায় তারা। এই জনসভায় সফলের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আ’লীগের নেতা-কর্মীরা।

দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোরের এই স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল।
সেদিনের জনসভায় উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্রলীগের কর্মী যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ ওসমান মঞ্জুর জানু (৭৪)। স্মৃতির পাতা খুলে সেদিনের অনুভূতি জানিয়ে মঞ্জুর জানু বলেন, ‘তখন আমার বয়স ২২-২৩ বছর। যশোর এম এম কলেজে ইন্টারমিডিয়েটে পড়ি। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এখন যে স্টেডিয়াম, তার পশ্চিম দিকে সেদিন জনসভার মঞ্চ করা হয়েছিল। দুই পাশে গ্যালারি থাকলেও সম্মুখ ভাগ (বর্তমানে পৌর পার্ক) ছিল খোলা। তখন ডাঃ আব্দুর রাজ্জাক কলেজ হয়নি; ফলে পুরোটাই ফাঁকা ছিল। দুপুরের পরই বঙ্গবন্ধু ও জাতীয় নেতারাও মঞ্চে ওঠেন। আমরা দুপুরের আগেই মাঠে উপস্থিত হই। সেদিন জনসমাগমের ২০ শতাংশে ছিল নারীদের উপস্থিতি। গোটা এলাকা লোকারণ্য হয়ে গিয়েছিল। দুপুরের পরই বঙ্গবন্ধুর ভাষণ শুরু হয়। সবাই মনোযোগ দিয়ে ভাষণ শুনেছিলেন।
এর আগে জাতীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভার মঞ্চে ছিলেন আ’লীগ নেতা সাবেক এমপি রওশন আলী, এড. নূরুল ইসলাম, গজনবী মোক্তার, ছাত্রলীগ নেতা আলী তারেক ও আলী হোসেন মনি প্রমুখ।
যশোর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের মাঠ বড় করার পাশাপাশি সমাবেশে আগত জনসাধারণের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বড় পর্দায় সমাবেশ ও প্রধানমন্ত্রীর ভাষণ দেখার ব্যবস্থা করা হবে। আশা করছি, পাঁচ লাখের বেশি মানুষের সমাগম হবে।’
এরই মধ্যে রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল যশোর শামসুল হুদা স্টেডিয়াম পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রায় এক ঘণ্টা জনসভাস্থল শামসুল হুদা স্টেডিয়াম ও ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এলাকায় অবস্থান করেন তিনি। সমাবেশস্থল ও আশপাশের এলাকার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন শেখ হেলাল উদ্দিন।
এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগের আ’লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ও যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান প্রমুখ।
জনসভার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘জনসভাকে কেন্দ্র করে যশোরসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় জেলার নেতা-কর্মীরা একযোগে জনসভা সফল করতে কাজ করছেন। প্রধানমন্ত্রীর এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে। সে লক্ষ্যে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা করে প্রস্তুতি নিয়েছি আমরা।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews