1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া বসুন্দিয়া ভৈরব নদীর সংযোগ সেতু ভেঙ্গে ফেলায় দু-পাড়ের লাখো লাখো মানুষের যাতায়াতের চরম ভোগান্তি

  • শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া বসুন্দিয়া ভৈরব নদীর সংযোগ সেতু ভেঙ্গে ফেলায়
দু-পাড়ের লাখো লাখো মানুষের যাতায়াতের চরম ভোগান্তি

এম.এন শাহিনুল ইসলাম,নিজেস্ব প্রতিবেদক :

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের সদর ও বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া ভৈরব নদীর উপর সেতু ভেঙ্গে ফেলায় দু পাড়ের লাখো লাখো মানুষ সহ যানবাহন যাতায়াতে জন দূর্ভোগ চরমে। প্রাচীনতম বসুন্দিয়া বাজারটি বৃহত্তর দক্ষিন উত্তরাঞ্চলের এক মাত্র বানিজ্যিক ব্যবসায়িক কেন্দ্র। এই বাজারের কোল ঘেষে বয়ে গেছে ভৈরব নদী।

সারা বছর জোয়ার আর ভাটা নদী কানায় কানায় পানিতে ভরে যায়। দক্ষিনাঞ্চলের জেলা গুলো খুলনা, বরগুনা, বেতাগী, বামনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, চর ফ্যাশান সহ প্রত্যন্ত দুর পাল্লার জেলা গুলোর ব্যবসায়ীরা নদী পথে নৌকা, ট্রলার, কার্গো সহ নৌযান এই বসুন্দিয়া বাজার থেকে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, বাতাবী লেবু,

কাঁঠাল সহ প্রচুর পরিমান শাকসবজি ক্রয় বিক্রয় করে থাকে। এর ফলে শ্রুতিতে সেতুটি ভেঙ্গে উঁচু করে নির্মানের সিদ্ধান্ত গ্রহন করেন সরকার। ২০২৩ সালে সেতুটি ভেঙ্গে ফেলা হয়।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর আওতায় প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজ প্রকল্প বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক অর্থায়নকারী সংস্থার মাধ্যমে ১০ কোটি ৬৪ লক্ষ ১০ হাজার ৪১৩ টাকা ব্যায়ে ৮১ মিটার দৈঘ্যের ব্রীজের নির্মানাধীন কাজটি করেন এমডি মহিউদ্দিন (বাঁশী) লিমিটেড নামীয় প্রতিষ্ঠান।

এদিকে ১৯-০৬-২০২৫ তারিখে যশোর জেলা নির্বাহী প্রকৌশলী আমমেদ মাহবুবুর রহমানের সাথে কথা হয়, তিনি বলেন সেতুটির নকশার জটিলতার কারনে কাজটি থেমে যায়।

১০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় এলাকার মানুষ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার লাখো লাখো মানুষের। ২০২৩ সালের ২৭ আগষ্ট সেতুর কাজটি শুরু করার কথা থাকলেও তা বাস্তবায়িত আজও হয়নি।

সেতুর দুই পাঁড়ের একাধিক ব্যবসায়ীর সাথে কথা হয়, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ হাসান বলেন, সেতুটি ভেঙ্গে ফেলার কারনে যাতায়াত করা খুবই কষ্ঠকর বলে মনে করি। এক পর্যায় ভাঙ্গা সেতুর পশ্চিম প্রান্তে ভৈরব নদীর উপরে নামমাত্র দায় সারা একটি বেইলী ব্রীজ নির্মান করা হয়েছে।

ভারী যানবাহন যাতায়াত করতে পারছে না। ভৈরব নদীতে প্রবল পানীর খর স্রোতের চাঁপে ব্রীজটির একাংশ ভেঙ্গে গেছে। এলাকার ভুক্তভোগীরা প্রতিনিধি এমএন শাহনুল ইসলামকে জানিয়েছে যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে যাওয়ার আশংকা বিরাজ করছে।

এদিকে যশোর পরিবহন শ্রমিক নেতা আলামীন হোসেন, বাসু, আকরাম হোসেন, গোলাম সরোয়ার, বখতিয়ার হোসেন বলেন, যশোর নড়াইল কালনাগামী যাত্রীবাহি এক্সপ্রেস সার্ভিস পরিবহন ধলগ্রাম বসুন্দিয়া সেতুর উপর দিয়ে যতায়াত করত অথচ সেতু ভেঙ্গে ফেলার কারনে যানবাহনগুলো যশোর নড়াইল রাস্তার চাড়াভিটা বাজার টু ঘুনীর ঘাট ব্রীজের উপর দিয়ে যাতায়াত করছে। সময়মতো যাত্রীরা তাদের সঠিক স্থানে পৌছতে পারছে না।এলাকাবাসীর দাবী অবিলম্বে সেতুটি আশু নির্মান করা প্রয়োজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews