হামিদপুর আল-হেরা কলেজ যশোর এর পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বারী গত ১৭ ই জুন মস্তিষ্কের রক্ত ক্ষরণ জনিত কারণে ব্রেইন স্টোক করেছেন। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর রোগ মুক্তি কামনা করে হামিদপুর আল-হেরা কলেজ যশোরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল, আ: হাকাম , বিধানচন্দ্র, আশরাফ আলী, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিতি ছিলেন। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন,
১৭ই জুন কলেজ থেকে ফেরার পথে ইজিবাইকেই বমি করেন এবং অসুস্থ হয়ে পড়েন যশোর থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন ঢাকাতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা গুরুতর।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। মিস ডিপার্টমেন্ট প্রধানকে দেখতে একই দিনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

Leave a Reply