যশোর শহরতলীর মোবারককাঠি গ্রামের হযরত আবু বকর (রাঃ) মসজিদে নামাজরত অবস্থায় নুর আলী মোল্লাকে (৬৫) মারধরের ঘটনায় আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার আসরের নামাজের সময় এই ঘটনা ঘটে। আহত নুর আলীর মেয়ে সাবরিনা মমতাজ কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে জানান, পারিবারিক শত্রুতার জেরে খালেক মসজিদে আগে থেকেই ওত পেতে ছিল।
নামাজ শেষে নুর আলীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে।
স্থানীয় মুসল্লিরা খালেককে আটক করে পুলিশের হাতে তুলে দেন এবং গুরুতর আহত নুর আলীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply