1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় চুরির ঘটনায় মারপিট করায় যুবকের আত্মহত্যা

  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় টিউবওয়েল চুরি করে ধরা পড়ার পর মারপিট করায় গলাই ফাঁস দিয়ে ইন্তাজুল ইসলাম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর হাজিপাড়ার জালাল উদ্দীনের ছেলে। ইন্তাজুলের মৃত্যুর খবর জানতে পেরে মারপিট করা ইউপি সদস্য নাসির হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতের মা বিউটি খাতুন জানান, বুধবার রাতে মেম্বার নাসির তাদের বাড়িতে গিয়ে বলেন, ইন্তাজুল স্বরূপপুর হাফিজিয়া মাদ্রাসা ও বাবুপাড়া পূজামন্ডবের টিউবওয়েল চুরি করেছেন। ওইসময় মেম্বার পক্ষের মনির, হামিদ, আলিম, চৌকিদার মিন্টু, আবুবক্করসহ ১০-১৫ জন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির পাশের মাঠে ফেলে এলোপাতাড়ি মারপিট করেন। রাত ১২ টার দিকে মৃতের বাবা ও মা মেম্বারের কাছে গিয়ে জানান, তাদের ছেলেকে ছেড়ে দিতে, তারা দু’টি টিউবওয়েল কিনে দিবেন। কিন্তু মেম্বার নাসির তাদের অপমান করে বাড়ি পাঠিয়ে দেন। পরে ভোররাতে ইন্তাজুলকে ভ্যানযোগে অচেতন অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায় তারা। রোববার আবারও ইন্তাজুলকে নিয়ে নিজ বাড়িতে বিচারে বসেন মেম্বার নাসির। ওইসময় ইন্তাজুলকে নাকে খর দিতে বাধ্য করা হয়। রাতে বাড়ি ফিরে অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইন্তাজুল। সোমবার সকালে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সকালে এ ঘটনা জানতে পেরে মেম্বার নাসির হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মৃতের মায়ের অভিযোগ, তার ছেলে মাদকসেবী ছিল। এজন্য গ্রামে চুরি করে বেড়াতো। সর্বশেষ ঘটনায় তিনি মেম্বার নাসিরের ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। কিন্তু মেম্বার তাদের কথা না শুনে ছেলেকে অমানসিক নির্যাতন করেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিয়েছেন।
চৌগাছা থানার এসআই জয়নুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews