“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে কেশবপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
২০ জুন ২০২৫ তারিখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উদ্যোগে শুক্রবার বিকালে গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং জাতিগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। যশোর অঞ্চলের মাঠ সমন্বয়কারি মো: আশরাফুজ্জামান সভায় মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
পরিকল্পনাসমূহ হলো পাজিয়া ইউনিয়নে শান্তি ও সম্প্রীতির সমাবেশ (পিস ইভেন্ট) আয়োজন করা, গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ইয়ুথদের স্যোশিয়াল একশান প্লান বাস্তবায়ন করা এবং ওয়াইপিএজি এর জেন্ডার ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ বাস্তবায়ন করা। এছাড়া ব্যাক্তিগত উদ্যোগে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখা।

সভায় আলোচনার মূল বিষয় ছিল কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। গত এপ্রিল থেকে জুন ২০২৫ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় বিশেষ করে সফলভাবে পিএফবিটি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করা হয় এবং জুলাই ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৫ এর ত্রৈমাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদ।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: মকবুল হোসেন মুকুল, প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামি, প্রভাত কুমার কুন্ডু,
পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, সাংবাদিক শামিম আখতার মুকুল, পরেশ দেবনাথ, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, সৈয়দ আকমল আলী, লুইস বিশ্বাস, মাওলানা হাফিজুর রহমান, দলিত প্রতিনিধি সুজন দাশ এবং স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা।
উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

Leave a Reply