যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কারা প্রশাসন কাজ করছে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, জেল পুলিশের কেউ মাদকে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইতোমধ্যে কয়েকজনকে বরখাস্তও করা হয়েছে।
তিনি জানান, কারা ব্যবস্থার সংস্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই সরেজমিন পরিদর্শন চালানো হচ্ছে। যশোর কারাগারের ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে তিনি বলেন,১৮৭৫ সালে নির্মিত এই কারাগারে শিগগিরই বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে।
এছাড়া, নরসিংদী কারাগার থেকে পলাতক আসামিদের ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।

Leave a Reply