1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে করোনা আক্রান্ত নারীর মৃত্য, মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরে করোনা আক্রান্ত নারীর মৃত্য, মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে

যশোর অফিস :

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবিলা খাতুন (৫৫) নামে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এ নিয়ে যশোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

যশোর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যশোরে দীর্ঘ চার বছর পর আবারও করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। গত ১২জুন প্রথম করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হন সাবিলা খাতুন।

এরপর ১৩ জুন ইউসুফ আলী (৪২) নামে একজন এবং কিডনিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি শেখ আমির (৬৮) নামে আরো একজনের করোনা সনাক্ত হয়।

আক্রান্ত তিনজনকেই সংক্রামক ওয়ার্ড থেকে পরবর্তীতে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুন বুধবার সকালে মারা যান শেখ আমির। এরপর ওই দিন দিবাগত রাত ১টায় মারা যান ইউসুফ আলী। সর্বশেষ আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মারা যান সাবিলা খাতুন।

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ রবিউল ইসলাম তুহিন জানান,সাবিলা খাতুন ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা সন্দেহভাজন হওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়।

করোনা সনাক্ত হলে গত ১২ জুন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। তিনি আইসিইউতে আইসেলশন‌ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে আসার আধা ঘন্টা পরই তিনি মারা যান।

তিনি আরো জানান, আইসিইউতে আজ পর্যন্ত তিনজন করোনা রোগী ভর্তি ছিলেন। দুই দিনের ব্যবধানে তারা সকলেই মারা গেছেন।

প্রসঙ্গত, মৃত সাবিলা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী ও যশোর কোতোয়ালি মডেল থানায় কর্মরত এক নারী এসআই এর শাশুড়ি‌।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews