যশোর শহরের চঁাচড়া বাজার প্রাইমারি স্কুলের সামনে খাদিজা মেডিকেল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিনা মুল্যে রোগির সেবা দেয়ার মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এছাড়া বিকালে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ওই মেডিকেল সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ, ডা. অনুপম দাস,
ডা, খাদিজাতুল বুসরা, ডা. অনুপম রায়, ডা. এনাম উদ্দিন শিপন, ডা. রাকিব আলম শাওন, ডা. জয় প্রকাশ বসু প্রমুখ।
পরিচালক মাসুম বিল্লাহ জানিয়েছেন,
তাদের এই মেডিকেল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারে সার্বক্ষণিক রোগির সেবা দেয়া হবে। গরীব ও দুস্থ রোগিদের বিশেষ সুবিধা দেয়া হবে।
তাদের সেন্টারে থাকবেন দেশ বরণ্য বার্ন প্লাস্টিক কসমেটিকস উন্ড সার্জন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। তিনি প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগি দেখবেন।

Leave a Reply