যশোরে আলাদা মারপিট, ভাংচুর ও হামলার ঘটনায় কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা রেকর্ড হয়েছে।সদর উপজেলার কাজীপুর মুন্সীপাড়ার জাকির হোসেনের দায়েরকরা মামলার আসামিরা হলো, মৃত গণি সরদারের দুই ছেলে মাহফুজুর রহমান সোহেল (৪২), মাকছুদুর রহমান শাকিল (৩৭), সুলতান সরদার (৬৫) ও তার দুই ছেলে রাসেদুল (৩৫) এবং আসাদুল (৩১)।
জাকির হোসেন এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা চলে আসছে। গত ৭ জুলাই সকাল ৯টার দিকে আসামিরা তার বাড়ির সামনে দাড়িয়ে গালিগালাজ করে। তিনি নিশেধ করলে সকলে মিলে তাকে মারপিট করে। এ সময় ঠেকাতে আসে তার ভাই জাহাঙ্গীর আলম, বোন হাসনা হেনা, ভাগ্নি রুমানা। তাদেরকেও মারপিটে জখম এবং এবং ভাগ্নি পরনের কাপড় েটেনে শ্লীলতাহানী ঘটনায়।
পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। এবং আহতরা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
শহরের নাজির শংকরপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আমেনা খাতুনের দায়ের করা মামলার আসামিরা হলো, একই এলাকার শফিউল আলম ও তার স্ত্রী শবনম মিতু, মেয়ে সানজিদা ইয়াসমিন, বকচর প্রাইমারি স্কুলের পেছনের গোলাম মাবুদ খান ও তার ছেলে গোলাম মারুফ খান রকি।
এজাহারে আমেনা উল্লেখ করেছেন, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী রফিকুল ইসলাম বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে ঢুকে যান। সে সময় পূর্বের শত্রুতা বসত আসামিরা তার স্বামীর ওপর আক্রমন করে। তার মাথা লক্ষ্য করে কোপ মারে। মাথায় হেলমেট থাকায় বেঁচে না। পরে হাত দিয়ে দা ঠেকাতে গিয়ে জখম হয়।
পরে অন্যান্য আসামিরা একযোগে মারতে থাকে। সে সময় তার পকেটে থাকা ২২ হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফের হত্যার হুমকি দিয়ে আসামিরা চলে যায়। এরপর তার স্বামীকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সদর উপজেলার বানিয়ারগাতী দক্ষিণপাড়ার মুছা মোল্লার ছেলে ফারুক হোসেনের দায়ের করা মামলার আসামিরা হলো, একই এলাকার হালিমের ছেলে বাবু, দেলোয়ার ও তার স্ত্রী খুরশিদা বেগম, মেয়ে মর্জিনা বেগম, দুই ছেলে নিরব ও সিহাব, মোকাদ্দেস ও তার ছেলে জিম।
এজাহারে ফারুক হোসেন উল্লেখ করেছেন, এক বছর আগে তার কাছ থেকে আসামি মুকাদ্দেস ৬০ হাজার টাকা ও দেলোয়ার ৯৩ হাজার টাকা ধার হিসাবে নেয়। এরপর মুকাদ্দেস ৪৪ হাজার ও দেলোয়ার ৭৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি টাকা দুইজনের কেউ দেয় না। এই নিয়ে তাদের সাথ্যৌ মনোমালিন্য চলছিলো। গত ১৭ জুন সকাল ৮টার দিকে আসামিরা লোহার রড, বাঁশের লাঠি, দা, চাইনচ কুড়াল প্রভৃতি নিয়ে বাড়ির সামনে আসে।
এবং তার ভাই জুয়েলের নাম ধরে ডাকে। জুয়েল ভয়ে বাইরে কের না হলে আসামিরা তার ঘরের মধ্যে ঢুকে তাকে মারপিট করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘরের মালামাল ভাংচুর করে। সে সময় তার মা কুলছুম বেগম (৬০) ও স্ত্রী রিমা (২৫) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এবং জুয়েলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

Leave a Reply