1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দাদার বিক্রি করা জমির দখলে নিতে নানা ষড়যন্ত্র শুরু করেছেন পোতা ছেলে

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

যশোরে দাদার বিক্রি করা জমির দখলে নিতে
নানা ষড়যন্ত্র শুরু করেছেন পোতা ছেলে

যশোর অফিস :

দাদার বিক্রি করা জমির দখলে নিতে নানা ষড়যন্ত্র শুরু করেছেন পোতা ছেলে ইউনুচ আলী ইমন। এরমধ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলও করেছেন ইউনুচ। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর সদরের পতেঙ্গালি গ্রামের দানেচ আলীর ছেলে ইসরাইল হোসেন।

এর আগে মঙ্গলবার ইউনুচ আলী ইমন সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, তার দাদা বুধই মোড়ল আরএস ৬৫৮দাগের ৩৪ শতক জমির মধ্যে ১৭ শতক জমি ২০০৯ সালে আমাদের নামে দলিল করে দিয়েছেন। ২০১০ সালে বাকি ১৭ শতক জমি দানেচ আলীর কাছে বিক্রি করলে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ৩৪ শতক জমি দলিল করে নিয়েছিলেন।

লিখিত বক্তব্যে ইসরাইল হোসেন জানিয়েছেন, আমি শহরতলীর আরবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি দায়িত্ব পালন করছি। গত ১৭ তারিখে আরবপুর ইউনিয়ন দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিন ছেলে ইউনুস আলী ইমন আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।

তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে ইউনুচ আলীর ইমনের দাদা বুধই মোড়ল ও তার স্ত্রী জাবেদা খাতুন তাদের রেকর্ডকৃত দুর্গাপুর মৌজার এসএ ৪৫ খতিয়ানের, আর এস ২৩০ খতিয়ানের ৬৫৮ দাগের ৩৪ শতক জমি ২০১০ সালের ১ জানুয়ারি ক্রয় করেন আমার পিতা দানেচ গোলাজার। এই ৩৪ শতক জমির মধ্যে ১৭ শতক জমি তারা তাদের নিজেদের বলে দাবি করছেন।

যা অযৌক্তিক। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। সুষ্ঠু সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের কাগজ পত্র নিয়ে সমাধানের চেষ্টা করলেও ইউনুচ ও তার লোকজন কর্ণপাত করেনি। এ জমি ক্রয় সূত্রে দখল পাওয়ার পর থেকে আমার পিতা ভোগদলখ করে আসছেন।

তিনি আরও বলেন, গত ১৭ জুন ইউনুস আলী ইমন সংবাদ সম্মেলনে আমাকে ও আমার সংগঠন যুবদলকে জড়িয়ে যে তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কোন জমি জবরদখলের সাথে আমি ও আমার দলের কোন সংশ্লিষ্টতা নেই। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দানেচ মোড়ল, মাসুদ রানা, রকিবুল ইসলাম, জামাল সরদার প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews