যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের আয়োজনে “প্রভেশন অফ এভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি থ্রু মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ার ইন বাংলাদেশ” শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত নানা সমস্যায় জর্জরিত। গ্রামাঞ্চলের গরিব মানুষ সময়মতো সেবা পায় না। তাই সকল পেশাজীবীকে আন্তরিকভাবে গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে। তিনি যশোরে একটি আধুনিক ট্রেনিং ও টেস্টিং সেন্টার স্থাপনের ঘোষণা দেন।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেন। আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, ডা. মো. শাহাদাত হোসেন, ডা. সৈয়দ কামরুল ইসলাম ও ডা. শেখ ছাইদুল হক। সভাপতিত্ব করেন পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান।
কনফারেন্সে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন, প্রশিক্ষণ কর্মশালা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পিটিআর বিভাগের শিক্ষক, অ্যালামনাই ও প্রকৌশল অনুষদের ডিন মো. আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেন।

Leave a Reply