যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এক ৪৫ বছর বয়সী রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়।
তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ওই ব্যক্তি কিডনির সমস্যা নিয়ে ১৩ জুন ভর্তি হন এবং অবস্থার অবনতি হলে পরদিন আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে সংক্রমণ ধরা পড়ে।গত পাঁচ দিনে যশোরে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি রোগীরা চিকিৎসাধীন।

Leave a Reply