যশোরের ডিবি পুলিশ এক কেজি গাঁজাসহ লিটন হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে। লিটন সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়ার রেজাউল বিশ্বাসের ছেলে।
ঘটনার সময় তার সহযোগি আনিছুর রহমান (৪৬) পালিয়ে যায়। আনিছুর একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
ডিবির এসআই কামরুজ্জামান জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বালির পুকুর সংলগ্ন কাঁচারাস্তার ওপর থেকে লিটনকে আটক করা হয়।
অবশ্য আগেই পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে লিটনের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনের নামে মামলা হয়েছে।

Leave a Reply