1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চুক্তি মোতাবেক টাকা দিতে ব্যর্থ হওয়ার পর প্রাণনাশের হুমকি,জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ

  • বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোরে চুক্তি মোতাবেক টাকা দিতে ব্যর্থ হওয়ার পর প্রাণনাশের হুমকি,জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ

যশোর অফিস :

বিদেশ যাওয়ার জন্য চুক্তি মোতাবেক টাকা না দিয়ে উল্টো হয়রাণিতে নেমেছে যশোর শহরের ষষ্ঠীতলার এক ব্যক্তি। তিনি যশোরের স্থানীয় কয়েকজন বিএনপির পদধারী নেতার সহায়তায় এই হয়রানি করছেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, জীবনাশের হুমকি দিচ্ছে ওই চক্রটি। ফলে ট্যাভেল এজেন্সিতে চাকরি করা লুৎফর রহমান এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় লুৎফর রহমান যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে লুৎফর রহমান ঢাকার “মেসার্স স্মার্ট কনসালটেন্সী” নামক একটি ট্যাভেল এজেন্সীতে চাকরি করেন। এই চাকরির সুবাধে তার সাথে পরিচয় ঘটে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার কামরুল হাসানের।

কামরুল হাসান তার ছেলেকে কানাডাতে পাঠানোর জন্য ওই এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন। পরে কামরুল হাসান তার ছেলেকে না পাঠিয়ে নিজে যাবেন বলে জানান। এ জন্য কামরুল হাসান প্রথমে এক লাখ পরে আরো এক লাখ ৯০ হাজার টাকা দেন কোম্পানিকে। এরপর কোম্পানির চুক্তি মোতাবেক বাকী টাকা না দিয়ে উল্টো টালবাহানা শুরু করেন।

চুক্তি মোতাবেক কামরুল হাসান দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিকে জানিয়ে দেন তিনি এর বিদেশ যাবেন না। কিন্তু এতে ক্ষ্যান্ত না হয়ে কামরুল হাসান কোম্পনির স্টাফ লুৎফর রহমানের কাছে টাকার জন্য ধর্না দিতে শুরু করেন। লুৎফর রহমান জানিয়ে দেন, টাকা কোম্পানি নিয়েছে, কোম্পানির সাথে যোগাযোগ করতে বলেন। এরপর কামরুল হাসান গত ৮ জুন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেন,

শাহ আলম সাগর, শাহিনুর মোড়ল, আমিন উদ্দিন, তাইজুল ইসলাম, শহিদুল্লাহসহ আরো কয়েকজন লুৎফর রহমানের বাড়িতে গিয়ে চড়াও হন। এসময় তারা টাকা ফেরত দেবার জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়। এরপর ১১ জুন লুৎফর রহমানকে ধরে ১০০ টাকার তিনটি স্টাম্পে ধারের টাকা পাবে বলে জোর পূর্বক স্বাক্ষর করে নেন। ৩০ জুনের মধ্যে টাকা ফেরত দেবার জন্য সই করে নেয় ওই সব দুর্বৃত্তরা।

এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতয়ালি মডেল থানায় লুৎফর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করছেন যশোর কোতয়ালি মডেল থানার এসআই জাহিদুল ইসলাম।

বিষয়টি জানতে চাইলে এস আই জাহিদুল ইসলাম বলেন, অভিযোগটি এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌছায়নি। অভিযোগটি হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews