1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সমমনা শিক্ষক জোটের সেমিনারে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য “ভোটেই ক্ষমতার পরিবর্তন সম্ভব” — অধ্যাপক নার্গিস বেগম

  • বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যশোরে সমমনা শিক্ষক জোটের সেমিনারে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য “ভোটেই ক্ষমতার পরিবর্তন সম্ভব” — অধ্যাপক নার্গিস বেগম

যশোর অফিস :

“বিএনপি কোনো বায়বীয় আশ্বাসে নয়, জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী”— এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

বুধবার (১৮ জুন ) যশোর শিল্পকলা একাডেমিতে সমমনা শিক্ষক জোট, যশোর জেলা শাখার উদ্যোগে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, “বিগত ১৬ বছর ধরে বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শুধু জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে। সুচিন্তিত শিক্ষাব্যবস্থাই একটি রাষ্ট্রকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। শিক্ষকরা ছাড়া কোনো জাতির কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়।” সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “শিক্ষকদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার নির্বাচনে ব্যালট পেপারে জোরপূর্বক সীল মেরে বাক্সে ঢোকাতে বাধ্য করেছে। সেই শিক্ষকদের হৃদয়ে শিক্ষার সত্যিকারের প্রভাব কতটা পড়বে, সেটিই আজ ভাবনার বিষয়।”

তিনি আরও বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে সমাজের কাঠামো ভেঙে দিয়েছে। যেসব শিক্ষক একসময় সমাজের শ্রদ্ধার পাত্র ছিলেন, আজ তাদের মর্যাদা নিচে নামিয়ে আনা হয়েছে। শিক্ষক সমাজকে তিনি আহ্বান জানান নিজ বিবেক দিয়ে ভেবে দেখার—কীভাবে তারা আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছেন।”

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষকদের ব্যবহার করতে চাই না। বিএনপি অতীতে শিক্ষকদের বেতন স্কেল, উৎসব ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, যশোর জেলা বিএনপির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বাকশিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, মাষ্টার রাজীব মাহমুদ, অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, আমিনুর রহমান মধু, আলমগীর সিদ্দিকী, মাষ্টার মিজানুর রহমান, প্রভাষক কামরুন্নার, এ কে এম শরীফুল আলম, আব্দুস সবুর খান, নাজমুল হোসেন, হাসানুজ্জামান শাকিল ও ফিরোজ হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক সোলায়মান হোসেন সোহেল।

সেমিনারে বিএনপির খসড়া ইশতেহার সম্পর্কেও আলোচনা হয়। অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিএনপি সরকার গঠন করলে ১৮০ দিনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে থাকবে—স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের বিদেশে চাকরির ব্যবস্থা, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের বাজারমূল্য ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং দক্ষ শ্রমিক তৈরি করে রেমিটেন্স বাড়ানো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews