দিন শুরু হতো শহরের অলিগলিতে সংবাদপত্র পৌঁছে দিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ২৩ বছর ধরে সেই কাজ করে গেছেন একনিষ্ঠভাবে। কিন্তু এখন তিনি শুয়ে আছেন ভেলোরের একটি হাসপাতালে। ক্যান্সারের সঙ্গে লড়ছেন নূর ইসলাম।
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা নূর ইসলাম পেশায় একজন সংবাদপত্র হকার। যশোর শহর ও আশপাশের এলাকায় প্রতিদিনই সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে একদিনের জন্যও থেমে যাননি।

বর্তমানে ভারতের ভেলোরে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। স্ত্রী-সন্তান, পিতা-মাতাসহ ছয় সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে পরিবারটি এখন মানবেতর জীবন কাটাচ্ছে।
নূর ইসলামের চিকিৎসা ব্যয় বহনে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছে পরিবারটি। তার স্বজনরা জানান,‘একটু সহানুভূতি ও সাহায্য পেলে নূর ইসলাম আবারও ফিরতে পারেন কর্মমুখর জীবনে। বেঁচে যেতে পারে একটি পরিবার।’
সাহায্য পাঠানোর ঠিকানা:
সোনালী ব্যাংক, বারীনগর শাখা
অ্যাকাউন্ট নম্বর: ২৩০৪৪০১০১৫৪৩৩
বিকাশ নম্বর: ০১৯০৭৫২৫৬৯২ (পার্সোনাল)

Leave a Reply