1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।

সন্ধ্যায় বিজিবি’র পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ পাখিউড়া ক্যাম্পের পক্ষ থেকে যোগাযোগ করে জানানো হয় তাদের সদস্যরা সীমান্ত অতিক্রমের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। বিএসএফ আটককৃতদের তথ্য দিয়ে মানবিক কারণে তাদের ফেরত নিতে অনুরোধ জানালে বিকেলে ৬০/১২৩-আর সীমান্ত পিলারের কাছে শূন্যরেখায় দুই বাহিনীর বিওপি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই ১০ জনকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা আটককৃতদের নিরাপদে গ্রহণ করেছি এবং নিয়ম অনুযায়ী তাদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews