1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে একই ক্ষেতে করলা বেগুন শসা চাষে সাফল্য

  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যশোরে একই ক্ষেতে করলা বেগুন শসা চাষে সাফল্য

যশোর অফিস :

বেগুন গাছের উপর থোকায় থোকায় ঝুলছে শসা আর করলা। প্রতিদিন ক্ষেতে উৎপাদিত কয়েক হাজার মন শসাসহ করলা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের চাহিদা মেটাচ্ছেন কৃষক।

একই ক্ষেতে তিন প্রকারের সবজি উৎপাদনের প্রযুক্তি প্রয়োগে অধিক লাভবান হওয়ায় কৃষকের চোখে মুখে তৃপ্তির হাসি ফুসে উঠেছে। দেশের বড় মোকামের পাইকার ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ সবজি কেনায় মধ্যস্বত্বভোগিদের হাত থেকে রেহায় পাওয়ায় উপযুক্ত বাজার মূল্য পাচ্ছেন কৃষক।

যশোরের মণিরামপুরের দেলোয়াবাটি,হুরগাতি, কর্ন্দপপুর,জয়পুরসহ সাত গ্রামের কৃষক প্রায় দুইশ’ বিঘা জমিতে এই প্রযুক্তিতে তিন প্রকারের সবজি চাষ করছেন।

সরেজমিন দেলোয়াবাড়ি গ্রামে গেলে এই চিত্র চোখে পড়ে। ক্ষেত থেকে তুলে আনা শসা গ্রামের সড়কের পাশে রেখে স্কেল করে ট্রাক বোঝায় করা হচ্ছিল। পাইকার ব্যবসায়ী কওছার আলী বলেন, প্রতিদিন ট্রাকযোগে সরাসরি কৃষকদের কাছ থেকে শসা,বেগুন ও করলা কিনে ঢাকা ও খুলনার মোকামে নিয়ে যান।

তারমতো আরও পাইকার প্রতিদিন ৭/৮টি ট্রাক ও করিমন-আলমসাধুযোগে বড় মোকামে নিয়ে যচ্ছেন।আলমগীর হোসেন, রিয়াজ হোসেন, মাহফুজুর রহমানসহ একাধিক কৃষক জানান, বছর তিনেক আগে এলাকার শরিফুল ইসলাম টুকু নামের একজন প্রথমে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করেন।

তিনি সফল হলে, তার দেখাদেখি তারা এভাবে একই ক্ষেতে তিন ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। বছরে কেবল আমন মৌসুমে ধান হয়। বাকি সময় তারা এই সবজি চাষ করেন।

তারা আরও জানান, আমন ধান ঘরে তোলার পর ডিসেম্বর-জানুয়ারিতে বেগুন চাষ করেন। গাছে পুরো বেগুনের ফলন শুরু হলে গোড়ায় বোপন করা হয় শসা এবং করলার বীজ। বেগুনের ফলন শেষ হতেই শসা ও করলার ফলন শুরু হয়।

তখন বেগুন গাছই শসা ও করলার মাচানের কাজ করে। বেগুন ক্ষেতে দেয়া রাসায়নিক সার শসা ও করলা ক্ষেতের উর্বরতা কাজ করায় আলাদা করে রাসায়নিক সার দেয়া লাগে না দাবি কৃষকদের।

এভাবে প্রতি বিঘা জমি হতে এই তিন ধরনের সবজি বিক্রি করে প্রায় ৫ লাখ টাকার অধিক মুনাফা করছেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews