1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক অভিযানে সন্ত্রাসী আকাশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

  • রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

যশোরে পৃথক অভিযানে সন্ত্রাসী আকাশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

যশোর অফিস:

যশোরে পৃথক অভিযানে এক চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা ও চাঁচড়া পুলিশ ফাঁড়ি।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ শনিবার বিকেলে শংকরপুর ইসহাক সড়কের একটি গলিতে অভিযান চালিয়ে আব্দুল আলীম ওরফে আকাশ (১৯) নামে এক যুবককে চাকুসহ আটক করে।

পুলিশ জানায়, সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দাপট দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও দুটি মামলা রয়েছে। আটক আকাশকে দ্রুত বিচার আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, রোববার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ খোলাডাঙ্গা এলাকা থেকে ঝিকরগাছার আশরাফুল ইসলাম চান্দু মেম্বার ও যশোর জেলা ছাত্রলীগ নেতা আশরাফুর রহমান আশা-কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে যশোর-চুকনগর সড়কের কানাইতলায় গত বছরের নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আশার বিরুদ্ধে আরও একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় শোন অ্যারেস্ট প্রক্রিয়াধীন। তিনি ও তার সহযোগীরা সম্প্রতি এক কলেজছাত্রের কাছে চাঁদা দাবি করে মারধর ও অপহরণের ঘটনায় জড়িত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews