1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে পুনরায় শুরু আমদানি-রপ্তানি কার্যক্রম কমেছে ব্যবসায়িক চাপ, ফিরেছে কর্মচাঞ্চল্য

  • রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে পুনরায় শুরু আমদানি-রপ্তানি কার্যক্রম
কমেছে ব্যবসায়িক চাপ, ফিরেছে কর্মচাঞ্চল্য

যশোর অফিস:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের অন্যান্য কার্যক্রমও সচল হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে রোববার সকাল থেকেই পুরোদমে শুরু হয় বন্দরের পণ্য খালাস ও অন্যান্য কার্যক্রম।

এদিকে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ছুটির পুরো সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

যাত্রীদের যেন কোনো দুর্ভোগ না হয়, সে জন্য ইমিগ্রেশন কর্মকর্তারা ছুটিতেও স্ট্যান্ডবাই ছিলেন।অপরদিকে, ছুটি শেষে কাস্টমস হাউসেও কর্মীরা যোগদান করেছেন।

তবে প্রথম দিনে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় কাস্টমস অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য বেশি দেখা গেছে।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান,

অনেক ব্যবসায়ী এখনো ফিরে না আসায় কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews