যশোর শহরে এক স্কুলছাত্রকে অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সন্ধ্যায় শহরের এমএম কলেজ এলাকার আসাদ গেট মোড়ে এ ঘটনা ঘটে।
আটক যুবকরা হলেন—জাহিন মির্জা (খোলাডাঙ্গা মফিজপাড়া) ও রাতিন (শংকরপুর)। এ ঘটনায় ভিকটিম শাফিন আহম্মাদের বাবা ও পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আহম্মেদ শাকিল কোতোয়ালি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, শাফিন (১৫), শিক্ষাবোর্ড স্কুলের দশম শ্রেণির ছাত্র, তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। অস্বীকৃতি জানালে মারধর করে মোটরসাইকেলে তুলে অপহরণ করা হয়।
আপন মোড় এলাকায় পৌঁছালে শাফিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে আটক করে এবং তাকে উদ্ধার করে।পলাতক আসামিরা হলেন—রোহান, আশা ও আশরাফুজ্জামান সাজিদ।
পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।আটকদের মধ্যে জাহিন ও রাতিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply