1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা

  • শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

যশোরে ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা

যশোর অফিস :

আমেরিকার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কাতার ক্যাম্পাসের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ তার লেখা ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ বইটির ওপর আলোচনা সভায় বলেছেন, ১৮৭১ সালে একটি ‘সেনসাস’(জনগণনা) প্রকাশের পর ১৮৮১ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের সম্পাাদিত পত্রিকায় দুইটি ‘আর্টিকেল’লেখেন।

ওই লেখাতে তিনি দেখাতে চেষ্টা করলেন; পূর্ববাঙলার গ্রাম-বাঙলায় এতো সংখ্যক মুসলমান কীভাবে আসলো। আর এইভাবে তিনি জাতির আলাপ শুরু করলেন। সেই আলাপে তিনি উপস্থাপন করলেন; জাতি আইডিয়াটা হলো বংশপরম্পরার। তিনি দেখালেন, জাতির পরিচয় জন্মগত। তার আলোচনায় ফোকাসটা ছিল ‘আর্য-রক্ত’।

তিনি বাঙালি আর্য রক্তের উত্তরাধিকার বলে মনে করতেন। বাঙালিকে চার ধরনের উল্লেখ করেছেন বঙ্কিমচন্দ্রÑ ‘আর্য, অনার্য, অনানার্য ও মুসলান।

শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব য‌শো‌রের দোতলায় গোলাম মাজেদ অডিটোরিয়ামে ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ বইটি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে যশোর স্টাডি সার্কেল। এতে ‘লেখকের উপস্থাপনা’ পর্বের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে আলোচনায় খুবই সিলেক্টিভ কথাবার্তা হয়।

যেমন: বখতিয়ার খলজির আগমন নিয়ে আলাপ-আলোচনা হলেও তার শাসন যে; শুধুমাত্র উত্তর ও পশ্চিম দিনাজপুর এবং দেবপুরে সীমাবদ্ধ ছিল, তার বাইরে যে ছিল না সেটি নিয়ে আলোচনা হয় না। মোঘলরা খাজনা নীতির কারণে যে, চাষাবাদের সম্প্রসারণ করেছিল তারও আলোচনা হয় না। ফলে পূর্ববঙ্গের চাষাভূষা মানুষেরসহ মুসলমানদের পূর্ণাঙ্গ ইতিহাস আমরা পাইনা।

যেটুকু পাই সেটি খন্ডিত।
আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, বি‌শিষ্ট সাংবা‌দিক ফকির শওকত এবং লেখক ও গবেষক বেনজীন খান।

সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুব মুর্শিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক সালমান হাসান রাজিব।

আলোচনা সভা শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। এসময় ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ বইটির লেখক ড. হাসান মাহমুদ আলোচনা সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews