পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন বড় ভাই মোঃ রবিউল ইসলাম (৫২)। শুক্রবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছোট ভাই মোঃ ইব্রাহিম হোসেন (৪৮) চাকরিচ্যুত সেনা সদস্য। পারিবারিক সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইব্রাহিম ধারালো চাপাতি দিয়ে রবিউলকে বুকে ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহত রবিউলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply