1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় আলোচিত লিটন হত্যা মামলার চার আসামি গ্রেফতার, একজনের স্বীকারোক্তি

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

শার্শায় আলোচিত লিটন হত্যা মামলার চার আসামি গ্রেফতার, একজনের স্বীকারোক্তি

যশোর অফিস :

যশোরের শার্শায় আলোচিত লিটন হোসেন (৩০) হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে চেয়ারম্যান মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লিটনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।

এসময় তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তারা।চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা লিটনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১১ জুন নিহতের বাবা বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। এঘটনা চাঞ্চল্যকর হওয়ায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান দ্রুত আসামি গ্রেফতারের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম ১২ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি মো. সেলিম মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর তুরাগ থানার সরকার এলাকায় পুনরায় অভিযান চালিয়ে ধউর কবরস্থানের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে আরও তিন আসামি রমজান আলী, আ.মোমিন মিয়া ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. রমজান আলী (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বাকি আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামীরা হচ্ছে যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের মমিন মিয়ার পুত্র মোঃ সেলিম আব্দুল আজিজ এর ছেলে রমজান আলী মিলিত মনসুর আলীর ছেলে আব্দুল মোমেন মিয়া ও মৃত তৈয়েব আলীর ছেলে মোঃ আক্তার হোসেন।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং সকল তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews