ইয়াভ ফাউন্ডেশনের উদ্যোগে যশোর টাউন হল ময়দান থেকে রান ফর যশোর ১.০ নামে শুক্রবার সকাল ৬ টায় যশোর মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ফাউন্ডেশনের উপদেষ্টা, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু উদ্বোধন করেন।
ম্যারাথনটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক, প্যারিস রোড, ঈদগাহ ময়দানের পাশ দিয়ে মুজিব সড়ক হয়ে চাঁচড়া চেকপোস্ট ঘুরে আবার টাউন হল ময়দানে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় প্রথম হন পাপ্পু মন্ডল দ্বিতীয় আবাবিল তৃতীয় রোকনুজ্জামান।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডাক্তার আবুল কালাম আজাদ লিটু,
ইয়াভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়, রিজিওনাল হেড ইফতেখারুল হক শিশির, যুগ্ম আহ্বায়ক মুক্তার আলী নাসিম উদ্দিন খান।
প্রথম দৌড়ে পৌঁছান সাতটা তেইশ মিনিট দ্বিতীয় পঁচিশ তৃতীয়ও পঁচিশ এসে পৌঁছান।দুই শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ এই ম্যারাথনে অংশ নেন।

Leave a Reply