1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গলায় ছুরি ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে গলায় ছুরি ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

যশোর অফিস :

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় এক নারীকে গলায় ছুরি ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন ষষ্ঠিতলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম, রেলগেট পশ্চিমপাড়ার ছালাম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলো এবং ষষ্ঠিতলা বুনোপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে নিশান হোসেন।

ভুক্তভোগী নারী গত ২৭ মে যশোর আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ বুধবার এটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সেই সুযোগে আসামিরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।

এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি তিনি।গত ২০ মে দুপুরে রেলগেট পশ্চিমপাড়ায় ওই নারী একা থাকাকালে মনিরুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়।

পরে নিশানের বাড়ির পাশে একটি প্রাচীরঘেরা বাগানে নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় আসামিরা তাকে এসব ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়। বাধ্য হয়ে ওই নারী আদালতে মামলা করেন। আদালত কোতোয়ালি থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য,ওই নারীর বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার কারাকারেও গিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews