1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বুনো আসাদের মৃত্যু

  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ মারা গেছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসাদ যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শহরের বেজপাড়া বনানী রোডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন আসাদের ছোটভাই সাহিদুর রহমান।
তিনি জানান, গত ৮ অক্টোবর সন্ধ্যারাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে চিহিৃত সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সোমবার বেলা ১২টার দিকে তাকে অপারেশন করার সময় তিনি মারা যান।
এর আগে এ ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করেন।
এ মামলার আসামিরা হলেন, বেজপাড়া কবর স্থানের পিছনে মাঠপাড়ার সুমনের বাড়ির ভাড়াটিয়া কাসেমের ছেলে হাসান ওরফে খাবড়ি হাসান , বেজপাড়ার (বনানী রোড) আক্কাচের ছেলে চঞ্চল , একই এলাকার খোকনের ছেলে আকাশ ও রায়পাড়ার বিপ্লব ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শরীফ আল মামুন জানান, প্রথমেই পুলিশ চঞ্চলকে আটক করে। এছাড়া অপর আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিন নেন।  এরপর হাসান অস্ত্র-গুলিসহ আটক হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে। আগামি ২৩ নভেম্বর এ মামলার পরবর্তি দিন ধার্য আছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, এরআগে যে হত্যা চেষ্টার মামলা হয়েছিলো যা এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে।উল্লেখ্য, নিহত বুনো আসাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews