যশোরের কোতয়ালী থানার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল খালঘাটপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
বুধবার (১১ জুন) চালানো ওই অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা ও ৩৩ হাজার টাকা মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আয়েশা খাতুন ওরফে জোছনা বিশ্বাস (২৬) ও নুরনবী ওরফে নান্টু ব্যাপারী (৪০)।
এ ঘটনায় অভিযুক্ত মিন্টু ব্যাপারী (৩৭) পলাতক রয়েছেন।আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলা করেছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. লায়েকউজ্জামান ও উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান।

Leave a Reply