1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা ‘কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

  • বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা
‘কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

যশোর অফিস :

কবিতা মানুষের মনের দরজা খুলে দিতে পারে। মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে। সমাজকে পরিবর্তন করতে পারে। রাজনীতি পরিবর্তন করতে পারে। কবিতা মানুষকে মানবিকও করতে পারে। তাই আমাদের বেশি করে কবিতা পড়তে হবে। বেশি করে কবিতা অনুধাবন করতে হবে। বুধবার (১১ জুন) সকালে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবন্ধকার কেএম বদিয়ার রহমান ও সৈয়দ ইমদাদুল হক।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, অধ্যক্ষ হাফিজুর রহমান, শেখ মফিজুল ইসলাম, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক কবি রবিউল হাসনাত সজলের উপস্থাপনায় এসময় কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখে, আমির হোসেন মিলন, রবিউল হাসান,

শরিফুল আলম, কুতুব উদ্দিন বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আবুল হাসান তুহিন, সীমান্ত বসু, অরুন বর্মণ, এম এ কাসেম অমিয়, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews